আমাদের ইতিহাস

প্রভাতী সাহিত্য সাংস্কৃতিক সংসদের পথচলা।

প্রভাতী পরিচিতি

প্রভাতী সাহিত্য সাংস্কৃতিক সংসদ ২০০১ সালের কোনো এক শুভক্ষণে আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা ও পার্শ্ববর্তী এলাকার (ফেনী পৌরসভার বর্তমান ১০ নং প্রশাসনিক ওয়ার্ড) শিশু-কিশোরদের জন্য সৃজনশীল সংগঠক ও সংস্কৃতিপ্রেমী মু. জুনাইদ ইসলাম ❝রওজাতুল আতফাল❞ নামে একটি শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠনের সূচনা করেন– যা সাপ্তাহিক ও মাসিক সাহিত্য-সংস্কৃতি চর্চা এবং জলসার আয়োজন করতো। পরবর্তীতে ২০০৭ সালে এটি প্রভাতী সাহিত্য সাংস্কৃতিক সংসদ নামে রুপান্তরিত হয় এবং ২০১২ সালে বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও পৃষ্ঠপোষক মুহাম্মাদ সামাউন হাসানের হাত ধরে পূর্ণ সাহিত্য-সংস্কৃতি চর্চার প্ল্যাটফর্ম হিসেবে পুনর্জীবন লাভ করে।

আমাদের প্রতিষ্ঠার পর থেকে, আমরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, কর্মশালা, সেমিনার এবং পরিবেশনার মাধ্যমে আমাদের সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি করার চেষ্টা করে আসছি।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

প্রভাতী সাহিত্য সাংস্কৃতিক সংসদের মূল লক্ষ্যসমূহ

আমাদের লক্ষ্য

তরুণ প্রজন্মকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সাথে পরিচিত করা এবং তাদের মধ্যে সৃজনশীলতা উন্নয়ন। ইসলামি মূল্যবোধের সাথে সংস্কৃতিচর্চার মাধ্যমে একটি সুষম সমাজ গঠন করা।

আমাদের ভিশন

একটি এমন সমাজ গঠন করা যেখানে সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানুষ তাদের সাংস্কৃতিক পরিচয়কে আলিঙ্গন করতে পারে এবং ইসলামি মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারে।

আমাদের উদ্দেশ্য

সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে বিকশিত করা। ইসলামী সংস্কৃতির প্রচার করা। স্থানীয় প্রতিভাদের চিহ্নিত করা এবং তাদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা। সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মধ্যে বোঝাপড়া তৈরি করা।